মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির ৭১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় শহরের কুসুমবাগ এলাকার হোটেল রেস্ট ইন-এ বর্ণাঢ্য আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি। এছাড়া কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জা
হেদুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন, সহ-সভাপতি সোয়েব হাসান, মো. ইফতেখায়রুল আলম নাইম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আব্দুল্লাহ আল মামুন, সাকিবুর রহমান ও নবাব আলী তাকি খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক কার্যক্রম দ্রুত বিস্তারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান বক্তার বক্তব্যে ড. কে এম আই মন্টি আগামী দুই মাসের মধ্যে মার্জিত, ভদ্র ও শিক্ষিত কর্মীদের সমন্বয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেন। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এসব কমিটির কাউন্সিল সম্পন্ন করার আহ্বান জানান তিনি। ড. কে এম আই মন্টি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সংগঠনের প্রথম সদস্য। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালনের লক্ষ্যেই জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কাজ করছে। আগামী ডিসেম্বরের মধ্যে সংগঠনটি মূল সংগঠন হিসেবে স্বীকৃতি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ফুয়াদ জামান। সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নিয়ামুল হক। এ সময় জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরুল করিম রাহি, যুগ্ম আহ্বায়ক মো. জাহেদ আহমেদ, নাদের আহমেদ, অ্যাডভোকেট হোসেন বক্স, হাসান আবদুল্লাহ, ইমতিয়াজ গফুর মারুফ, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলীম হোসেন মিরু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

