সিলেট প্রতিনিধি
সিলেটের নতুন জেলা প্রশাসক মো. রেজা হাসান
সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মো. রেজা হাসান। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে কুমিল্লা জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারী মো. রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে। এর আগে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়া
র আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি একই বছরের ২১ আগস্ট দায়িত্বভার গ্রহণ করেন। সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন জেলা প্রশাসক মো. রেজা হাসানের নেতৃত্বে সিলেটের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

