জাগ্রত বার্তা নিউজ ডেক্স:
বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি হচ্ছে আজ, মোট ২৫টি যুক্ত হবে বহরে
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জ
ন, যেখানে লাভবান হবে দুই দেশই। আজ নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছি। Geographic Reference মূলত, নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের বাইরে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে বিমান। ওই চুক্তির আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং

