জাগ্রত বার্তা প্রতিবেদক
শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দাপ্তরিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার, সরকারি যানবাহন ব্যবহারে অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতিসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় স্বচেতন মহল। ২০২৫ সালের জানুয়ারি মাসে শ্রীমঙ্গলে যোগদানের পর থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দাপ্তরিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে সরকারি কোয়ার্টারের অপব্যবহার, সরকারি যানব
াহন ব্যক্তিগত কাজে ব্যবহার এবং কর্মস্থলে নিয়মিত অনুপস্থিতি। এ বিষয়ে হাসপাতালের একাধিক চিকিৎসক ও কর্মী অবগত আছেন বলে জানাগেছে। ওই হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক, কর্মকর্তা বলেন, নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন না করে সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হচ্ছে। প্রায় দিন রাত ১১টা থেকে ভোর ৪টার মধ্যে তাঁর জন্য বরাদ্দ সরকারি বাসভবনে একজন বহিরাগত এক ব্যক্তির নিয়মিত যাতায়াতের তথ্য রয়েছে। এ বিষয়ে হাসপাতালের একাধিক চিকিৎসক ও কর্মী অবগত আছেন। ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, তদন্তকালীন সময়ে কর্মকর্তাকে অন্যত্র বদলি এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এবিষয়ে মুঠোফোন ডা: সিনথিয়া তাসমিনের সাথে যোগাযোগ করে বিভিন্ন দুর্নীতির বিষয় জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার ডা: সিনথিয়া তিনি বলেন, আমার কিছু বলার নেই তারপর তিনি ফোন কেটে দেন।

