মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা জনস্বাস্থ্যের সাথে প্রতারণা করে কেউ পার পাবে না এবার সেই বার্তাই দিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার। আজ সকালে পরিচালিত এক অভিযানে শহরের দুটি পরিচিত রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, সংরক্ষণ এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে রাজমহল রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং মামারবাড়ী রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদ
ায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক। যে খাবার মানুষ বিশ্বাস করে খায়, সেই খাবার যদি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, তবে তা শুধু আইন লঙ্ঘন নয় এটি মানুষের স্বাস্থ্য ও জীবনের সাথে সরাসরি প্রতারণা। সচেতন নাগরিকদের দাবি, এমন অভিযান নিয়মিত হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরও দায়িত্বশীল হবে এবং সাধারণ মানুষ নিরাপদ খাবার পাবে। খাবারের মান নিয়ে আর কোনো আপস নয়। স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকুক।

