মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার পৌর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের তিন জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার পৌর ঈদগাহ ময়দানে ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের উপস্থিতি ও সুবিধার কথা বিবেচনা করে এ বছরও পৃথক সময়ে তিনটি জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। জানা গেছে, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা ৩০ মিনিটে। এ জামাতে ইমামতি করবেন দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা শাহাব উদ্দিন। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে, যেখানে ইমামতির দায়িত্ব পালন করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সামছুজ্জুহা। আর তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩
০ মিনিটে। এ জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের ইমাম মাওলানা অকিল উদ্দিন সানি । ঈদগাহ কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণের কথা বিবেচনায় রেখে তিনটি জামাতের আয়োজন করা হয়েছে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন। মুসল্লিদের যথাসময়ে ঈদগাহে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের হৃদয়ে নতুন করে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা জাগ্রত করে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

