মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা সেনা জোনের আয়োজনে ফুটবল কাপ: ৩-২ গোলে দীঘিনালাকে হারাল লংগদু
খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের আয়োজনে অনুষ্ঠিত দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬-এর অংশ হিসেবে দীঘিনালা উপজেলা ও লংগুদু উপজেলার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ম্যাচে দীঘিনালা উপজেলাকে ৩-২ গোলে পরাজিত করেছে লংগুদু উপজেলা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দীঘিনালায় এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচ উপভোগ করতে পাহাড়ি-বাঙালি নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় দুই হাজার দর্শকের সমাগম ঘটে। খেলায় প
্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি। এ সময় দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের প্রতিযোগিতা। দর্শকদের করতালিতে পুরো মাঠ ছিল প্রাণবন্ত। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লংগুদু উপজেলা ৩টি গোল করে জয় নিশ্চিত করে। বিপরীতে দীঘিনালা উপজেলা ২টি গোল করতে সক্ষম হয়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

