সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক
দাতিয়া পাড়া লায়েছ ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠিত
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়া পাড়া লায়েছ ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় অভিভাবক সদস্য মো. ইয়াসিন মিয়ার প্রস্তাবনায় এবং সদস্য সচিব ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব নুর মোহাম্মদ সাহেবের সঞ্চালনায় লায়েছ ভূঁইয়া কলেজের প্রভাষক মোহাম্মদ রিপন মিয়াকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব করা হয়। উক্ত প্রস্তাবে উপস্থিত সদস্যবৃন্দ সবাই সম্মতি দেন। সভায় উপস
্থিত অভিভাবকরা বলেন, দীর্ঘদিন পর যোগ্য ও শিক্ষিত মানুষের নেতৃত্বে কমিটি গঠিত হওয়ায় আমরা আনন্দিত। আমরা আশা করি, নতুন কমিটি বিদ্যালয়ের লেখাপড়ার মান, শৃঙ্খলা ও শিশুদের প্রতি যত্ন আরও বাড়াবে। অভিভাবক হিসেবে আমরা সব সময় বিদ্যালয়ের পাশে থাকবো। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রিপন মিয়া বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করি এবং প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম, শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি, অভিভাবকদের সচেতনতা তৈরি করা, কোমলমতি শিশুদের (ছাত্র/ছাত্রী) প্রতিষ্ঠানে নিয়মিত আসার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা, নিয়মিত মা সমাবেশ, অভিভাবক সমাবেশ নিশ্চিত করা এগুলো যথাযথ বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ। উপজেলার মধ্যে অন্যতম মডেল প্রতিষ্ঠান গড়ে তুলতে চেষ্টা করবো। সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

