মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনীতিতে প্রজ্ঞা, সততা ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: ফয়জুল করিম ময়ূন
মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে সততা, নিষ্ঠা ও ন্যায়ের প্রতীক হিসেবে সুপরিচিত এক প্রজ্ঞাবান ও জননন্দিত নেতা মো: ফয়জুল করিম ময়ূন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁর দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে জেলার রাজনীতিতে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। শিক্ষাজীবনে তিনি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এম.কম (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে একজন দক্ষ ও সুনামধন্য ইনকাম ট্যাক্স আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত সততা ও নৈতিকতার জন্যও তিনি সহক
র্মী ও সাধারণ মানুষের কাছে সমানভাবে সম্মানিত। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি দায়িত্বশীলতা, বিচক্ষণতা ও সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। যখন দেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তখন ফয়জুল করিম ময়ূন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাইফুর রহমানের প্রতি তাঁর অগাধ আস্থা, কর্মদক্ষতা ও নেতৃত্বগুণের কারণে তিনি একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেন। পরবর্তীকালে রাজনৈতিক প্রতিকূলতা ও নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি দৃঢ়তার সঙ্গে রাজনীতির ময়দানে অবিচল থাকেন। আওয়ামী শাসনামলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। দুই প্রার্থীর সম্মিলিত ভোটের চেয়েও বেশি ভোট পেয়ে তিনি দ্বিতীয়বারের মতো মৌলভীবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হন—যা তাঁর জনপ্রিয়তা, সাহসী নেতৃত্ব ও জনগণের অটুট আস্থার এক উজ্জ্বল উদাহরণ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সদর উপজেলা বিএনপি থেকে শুরু করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি—প্রতিটি পদে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তিনি সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ভূমিকা রাখেন। বর্তমানে তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর সাংগঠনিক দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের প্রতি আস্থা রেখে তাঁকে জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি জেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিটে সংগঠনকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনেও তিনি ভদ্র, মার্জিত ও নিরঅহংকারী একজন মানুষ হিসেবে পরিচিত। বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ তাঁর সঙ্গে সহজেই কথা বলতে পারেন। সাধারণ মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং তা সমাধানের চেষ্টা করা তাঁর স্বভাবজাত বৈশিষ্ট্য। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি দায়িত্ব পালনে কখনো পিছপা হননি। তাঁর দূরদর্শী নেতৃত্ব, ত্যাগী মনোভাব ও সাংগঠনিক প্রজ্ঞার কারণে মৌলভীবাজার জেলা বিএনপি আজ আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁর নেতৃত্বে জেলা বিএনপি ঐক্যবদ্ধ থেকে মানুষের অধিকার, গণতন্ত্র ও দলের আদর্শ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে। সততা, সাহস ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক—ফয়জুল করিম ময়ূন।

