প্রতিবেদক: MA Muhit
আমতৈল ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে আমতৈল ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে আমতৈল ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ের সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আমতৈল ইউনিয়নের দিঘীরপাড় বাজারে আয়োজিত এ কার্যক্রমে গ্রাম আদালত সম্পর্কিত একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজে
লা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর জনাব নৌসাদ আলী ও মিনা পারভিন। এছাড়া উপস্থিত ছিলেন আমতৈল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য সৈয়দা রোজিনা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত একটি সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি হওয়ায় সাধারণ জনগণ সময় ও অর্থ সাশ্রয় করতে পারে। এ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলে তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা আরও সহজ হবে।

