প্রতিবেদক: কায়কোবাদ
বিয়ের কোনো পরিকল্পনাই নেই’—গুঞ্জন নিয়ে মুখ খুললেন সুনেরাহ বিনতে কামাল
শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তিজীবন মানেই ভক্তদের অদম্য কৌতূহল। প্রেম, বিচ্ছেদ কিংবা বিয়ের খবর ঘিরে আলোচনার শেষ থাকে না। সম্প্রতি সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল । সহকর্মী রাফসান ও জেফারের বিয়ের আয়োজনে প্রাণখোলা হাসি ও উচ্ছ্বাসে ভরা উপস্থিতির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা—তাহলে কি নিজের জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী? তবে গুঞ্জনের অবসান ঘটিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অবস্থ
ান স্পষ্ট করেছেন সুনেরাহ। বিয়ে প্রসঙ্গে প্রশ্নের জবাবে কিছুটা হাসিমুখেই তিনি বলেন, ‘বিয়ের কোনো পরিকল্পনা আপাতত আমার নেই। যে বিষয়টি নিয়ে এখনো ভাবনাই শুরু করিনি, তা নিয়ে বানিয়ে কিছু বলার সুযোগ নেই।’ বন্ধুদের বিয়েতে সরব উপস্থিতি নিয়ে অভিনেত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে কাছের মানুষদের সুখে দেখতে ভালোবাসেন। তার ভাষায়, ‘আমার কাছের মানুষদের খুশি দেখতে ভালো লাগে। পরিবার কিংবা বন্ধুদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকতে পারাটা আমার কাছে আনন্দের।’ বর্তমানে অভিনয় ও ক্যারিয়ার নিয়েই পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ বিনতে কামাল। এখনই সংসারী হওয়ার কোনো ভাবনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। ভক্তদের উদ্দেশে অভিনেত্রীর বার্তা—সময় হলেই সবকিছু নিজে থেকেই জানাবেন। আপাতত কাজ দিয়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চান এই জনপ্রিয় গ্ল্যামার কন্যা।

