মৌলভীবাজার প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশ ও স্টিকারবিহীন পণ্য: মৌলভীবাজারে ‘সুমা ফুডে' ১ লক্ষ টাকা জরিমানা।
মৌলভীবাজার জেলা শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত ‘সুমা ফুড’ নামক একটি নামী ব্যবসাপ্রতিষ্ঠানে বড় ধরনের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিভিন্ন অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুসুমবাগ এলাকার ‘সুমা ফুড’-এ আকস্মিক অভিযান চালিয়ে বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে পণ্যের মূল্য তাল
িকা প্রদর্শন না করা, অত্যন্ত অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও ব্যবসা পরিচালনা করা এবং আমদানিকারকের বাধ্যতামূলক স্টিকার ছাড়াই বিদেশি পণ্য বিক্রয় করার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫২ ধারায় ১টি মামলা দায়ের করা হয় এবং নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে এবং দেশের প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করার কঠোর আহ্বান জানান। ভোক্তা স্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

