মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
মাদকের বিরুদ্ধে খেলাধুলার বার্তা, নতুনচর ফুটবল একাদশকে জার্সি উপহার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর ফুটবল একাদশের খেলোয়াড়দের মাঝে জার্সি উপহার দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মাহমুদ সুমন খেলোয়াড়দের হাতে এসব জার্সি তুলে দেন। জার্সি বিতরণকালে নতুনচর ফুটবল একাদশের খেলোয়াড়রা বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন। নতুন জার্সি পেয়ে দলের খ
েলোয়াড়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তাঁরা বলেন, যুবসমাজকে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠ ও খেলোয়াড়দের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ ধরনের সহযোগিতা স্থানীয় তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। নতুনচর ফুটবল একাদশের পক্ষ থেকে জার্সি উপহার দেওয়ায় রুবেল মাহমুদ সুমনের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন খেলোয়াড়রা।

