প্রতিবেদক: কায়কোবাদ
সিনেমা ছাড়ার ইঙ্গিত অনন্ত-বর্ষার
দেশের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল মূলত একজন গার্মেন্টস ব্যবসায়ী। তবে সম্প্রতি তার সেই ব্যবসায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে। একসময় যেখানে তার কারখানায় প্রায় ১২ হাজার কর্মী কাজ করতেন, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে। ব্যবসায়িক এই ধাক্কা সামাল দিতেই আপাতত পুরো মনোযোগ দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সিনেমা থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অনন্ত জলিল। রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে তিনি জানান, সিনেমার প্রতি তার কখনোই অন্ধ টান ছিল না। শুটিংয়ের ফাঁকেও নিয়মিত ব্যবসার খোঁজখবর রাখতেন
তিনি। তার ভাষায়, “বিজনেস মাইন্ডের মানুষ আমি। ব্যবসা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত সিনেমায় যাওয়া আমার জন্য ঠিক হবে না।” তিনি আরও বলেন, সংকটের সময় যে জায়গায় সমস্যা, সেখানেই পুরো ফোকাস দেওয়া তার স্বভাব। “এখন ব্যবসা ভালো যাচ্ছে না। এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে পারি,”—যোগ করেন তিনি। ২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু করেন অনন্ত জলিল। শুরু থেকেই প্রতিটি সিনেমায় তার সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। এ প্রসঙ্গে অনন্ত বলেন, “যখন সিনেমা করবো, দুজন একসঙ্গে করবো। না করলে কেউই করবো না। এটা আমাদের পেশা না, শখ।” বর্তমানে শুটিংয়ে থাকা ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে অনন্ত জলিল বলেন, “ভালো সময় এলে সিনেমাটা করবো, না এলে হয়তো আর হবে না।

