মো. ইসমাইল হোসেন চাঁপাইনবাবগঞ্জের
নাচোলে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে নিয়োগপ্রত্যাশী ও স্থানীয়দের উদ্যোগে, নিয়াজ, নাহিদ,টিনারও মাইমুনেলর নেতৃত্বে নাচোল উপজেলা পরিষদ অফিস ও সমাজসেবা অফিস ঘেরাও করে তালাবদ্ধ করে রাখা হয়। উপজেলা চত্বরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টার দিকে নাচোল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে মো. আসগার হোসেন রোমিওর নেতৃত্বে বিএনপি,সেচ্ছাসেবকদল,ছাত্রদল, যুবদল, অঙ্গসহযোগ
ী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের খোকন। এছাড়া উপস্থিত ছিলেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি মো. সফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সভাপতি মো. আমানুল্লাহ আল মাসুদ, অধ্যাপক মো. দুরুল হোদা, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হামিদুর রহমান মুকুল, বিএনপি নেতা জয়নুল আবেদীন এ্যানি, ডালিম, আশিকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা অভিযোগ করেন,সমপূর্ন সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়, মনগড়া ও প্রহসনের মাধ্যমে ফলাফল তৈরি করা হয়ে থাকলে তা দ্রুত বাতিল করে পুনরায় নতুন করে পরীক্ষা নিয়ে,মেধাবীদের নিয়োগ দেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

