প্রতিবেদক: তারফদার মামুন
ঘুষ-দুর্নীতি ও বৈষম্য বন্ধে ‘হ্যাঁ’ ভোটের পাশাপাশি দেয়ালঘড়ি মার্কায় ভোট দিন
মৌলভীবাজার প্রতিনিধি: ঘুষ, দুর্নীতি ও বৈষম্য বন্ধে ‘হ্যাঁ’ ভোটের পাশাপাশি দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার–৩ আসনে ১০ দলীয় জোট মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল। সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার ইমাম বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মাওলানা আহমদ বিলাল বলেন, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তিনি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সর্বাত্মকভাবে কাজ করবেন। তিনি দাবি করেন, গত ৫০ বছরে দেশে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। ডিজিটাল দেশ গড়া
র কথা বলা হলেও বাস্তবতা ছিল ভিন্ন। তিনি বলেন, ইসলামী দলগুলোকে একবার সুযোগ দিলে এবং ১০ দলীয় জোটকে বিজয়ী করলে দেশের প্রকৃত উন্নয়ন হবে, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য কমবে এবং অর্থ পাচার বন্ধ হবে। উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাজী মাওলানা মাহতাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল। এ সময় আরও বক্তব্য দেন মৌলভীবাজার জেলা খেলাফত মজলিশের সহকারী সভাপতি মাওলানা ফজলুর রহমান, জেলা সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, জেলা শ্রমিক মজলিস সভাপতি এম এ রহিম নোমানী, জেলা নির্বাহী সদস্য আব্দুল মতিন, উপজেলা সভাপতি ইসমাঈল হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, জেলা শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক শায়খুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে সকাল থেকে মাওলানা আহমদ বিলালের নেতৃত্বে মৌলভীবাজার শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালানো হয়। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি চ

