প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের গণসংযোগে জনসমাগম
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান–এর নির্বাচনী গণসংযোগে সোমবার নগরজুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। পৌর শহরের এমবি ক্লথ স্টোর এলাকা থেকে শুরু হয়ে এম সাইফুর রহমান রোড, চৌহমুনা ও কোর্ট রোড প্রদক্ষিণ করে এ গণসংযোগ কর্মসূচি সম্পন্ন হয়। গণসংযোগকালে প্রার্থী এম নাসের রহমান সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা–সংকট শোনেন এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৌলভীব
াজার জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। নেতাকর্মীদের দাবি, এই গণসংযোগ শুধু আনুষ্ঠানিক প্রচার নয়; বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও আস্থার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ। কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পথসভা, লিফলেট বিতরণ এবং দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তারিখ: সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ স্থান: মৌলভীবাজার পৌর শহর, মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর)

