প্রতিবেদক: তারফদার মামুন
জামায়াত আমীরের আগমনকে ঘিরে মৌলভীবাজারে জনস্রোত, স্বাগত মিছিলে হাজারো মানুষের উপস্থিতি
স্টাফ রিপোর্টার: নিজ জেলা মৌলভীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর আসন্ন আগমনকে কেন্দ্র করে শহরে এক বর্ণাঢ্য ও বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি তাঁর মৌলভীবাজার সফর উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজক
দের ভাষ্য অনুযায়ী, স্বাগত মিছিলে হাজারো মানুষ অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন সাবেক জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার–৩ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পাশাপাশি মৌলভীবাজার শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক আজিজ ও ছাত্র-যুব নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন। নেতারা বলেন, ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে সংগঠনের প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের প্রত্যাশা ও সমর্থন তুলে ধরাই এই স্বাগত মিছিলের

